বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

শক্তিশালী ভূমিকম্পে জাপানে আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কয়দো নিউজ এজেন্সি জানায়, রাজধানী টোকিওর পার্শ্ববর্তী ফুকুশিমা, মিয়াগি, চিবা, কানাগাওয়া এবং সাইতামাসহ ছয়টি এলাকায় আহতের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কেউ মারা যায়নি। ভূমিকম্প পরবর্তী সুনামির পূর্বাভাস নেই বলেও জানানো হয়।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টায় ফুকুশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমি থেকে ৬০ কিলোমিটর গভীরে এর সৃষ্টি। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানায় সংস্থাটি। পরে ৭ দশমিক ৩ বলে জানানো হয়।

২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।
জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কয়দো নিউজ এজেন্সি জানায়, রাজধানী টোকিওর পার্শ্ববর্তী ফুকুশিমা, মিয়াগি, চিবা, কানাগাওয়া এবং সাইতামাসহ ছয়টি এলাকায় আহতের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কেউ মারা যায়নি। ভূমিকম্প পরবর্তী সুনামির পূর্বাভাস নেই বলেও জানানো হয়।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টায় ফুকুশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমি থেকে ৬০ কিলোমিটর গভীরে এর সৃষ্টি।

প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানায় সংস্থাটি। পরে ৭ দশমিক ৩ বলে জানানো হয়। ২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ