শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বে করোনা শনাক্ত প্রায় ১১ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৯৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ১১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৭২৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯৭ হাজার ১৭৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯ লাখ ১৬ হাজার ১৭২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৭৬৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ