মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

'ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিরি করে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিরি করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন- ডিকাব আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ কোন দেশের সঙ্গে কী সম্পর্ক রাখছে, তা ভারতের চিন্তার বিষয় নয়। বরং নয়াদিল্লির একমাত্র চাওয়া হলো- ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা। এই সম্পর্কে উঠা-নামা থাকতে পারে। কিন্তু তা অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীরতম ও বিস্তৃত। ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিরি করে না।

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই চুক্তি না হওয়াটা দুঃখজনক ব্যাপার। এটি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মূলত তাদের কারণেই চুক্তি করা সম্ভব হচ্ছে না। সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বিএসএফের দ্বারা সব হত্যা ঘটে না। কাজেই এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।

বাংলাদেশিদের ভিসা দেয়ার ব্যাপারে ভারত সবসময় উদার থাকে দাবি করে তিনি বলেন, কোভিডের কারণে পর্যটকদের ভিসা দেয়া বন্ধ রয়েছে। তারপরও গতকাল রোববার এক হাজার ৬০০ ভিসা দেয়া হয়েছে।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত সরকার নীতিগতভাবে একমত জানিয়ে এই কূটনীতিক বলেন, এক্ষেত্রে বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা ঠিক করার দায়িত্ব ঢাকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ