মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সাঈদ হাসান শিকদার রাজউকের নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. সাঈদ হাসান শিকদার।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান (শিল্প ও শক্তি) পরিকল্পনা বিভাগে সংযুক্ত ড. সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।

তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া সাবেক চেয়ারম্যান সাঈদ নূর আলমের স্থলাভিষিক্ত হবেন ড. সাঈদ হাসান শিকদার। চলতি বছর ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার পূর্বে ৩ জানুয়ারি পিআরএলে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নূর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসময় সংস্থার সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. শফি উল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ