শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৫০ দিন টানা জামাআতে নামাজ পড়ে সাইকেল পেলেন শিশু আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ৫০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতের সঙ্গে আদায় করে বড়দের সঙ্গে শিশু আব্দুল্লাহও পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন একটি বাইসাইকেল।

কুষ্টিয়া জেলার কুমারখালীতে মসজিদ কমিটি আয়োজিত প্রতিযোগিতা ও স্লোগান- ‘এসো বন্ধু নামাজ পড়ি, কুরআন দিয়ে জীবন গড়ি’ স্লোগান স্বার্থক করে তুলেছেন ছোট্ট আব্দুল্লাহসহ আরো বেশ কয়েকজন শিশু কিশোর। শিশু আবদুল্লাহ বাবার সঙ্গে নিয়মিত মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামআতের সঙ্গে পড়েছেন।

বিশিষ্ট ইসলামিক স্কলার ও দাঈ আব্দুল হাই মুহাম্মাদ ছাইফুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই একটি উৎসাহ ও অনুপ্রেরণামূলক পোস্ট তুলে ধরেছেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

চমৎকার একটি মাহফিলে অসাধারণ কিছু মুহূর্ত। টানা ৪০ দিনে কারও দুই ওয়াক্ত কারও পাঁচ ওয়াক্ত মিস হলেও সাত বছরের শিশু আব্দুল্লাহ টানা ৫০ দিন এক ওয়াক্ত জামাত মিস করেনি। তার আব্বা অনুভূতি বলতে গিয়ে তার মায়ের ভুমিকাকে এ ক্ষেত্রে মূল বলেছেন। উৎসাহিত করতে সাইকেল প্রদান করেছে মাহফিল কমিটি। আমরাও আমাদের এলাকায় এভাবে সালাতে উৎসাহিত করতে পুরস্কার দিতে পারি, মাহফিল আয়োজক কমিটিও নিজেদের প্রোগ্রামের সাথে এরূপ গঠনমূলক কার্যক্রম নিতে পারেন।

আব্দুল্লাহর মা পারলে আপনারও পারা উচিত প্রিয় সন্তানের মায়েরা! অন্তত আমাদের সন্তানের জন্য নামাজি বানাতে নিজেরাই উদ্যোগী হতে পারি, নাকি?

কুষ্টিয়া জেলার কুমারখালীতে একটি ইসলামি প্রতিযোগিতায় ‘জামাআতের সঙ্গে নামাজ পড়া’র আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চারটি সাইকেলসহ অনেক পুরস্কারের আয়োজন করে। সে অনুষ্ঠানে মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রতিযোগীদের মাঝে সাইকেলসহ অন্যান্য পুরস্কার প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ