শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এবার ঢাকায় আবাসিক ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থী ও তরুণদের জন্য ইংলিশ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে প্রথম দুই পর্বের সাফল্যের পর এবার ঢাকায় আবাসিক ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থী ও তরুণ আলেমদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ইংলিশ স্পোকেন কোর্স  অনুষ্ঠিত হবে। কোর্স করাবে সফল ইংরেজী প্রশিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী যুবায়ের আহমাদ। সবক’টি ক্লাস নেবেন তিনিই। মাওলানা যুবায়ের জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার ফারেগ।

এবার দুটি ব্যাচে অনুিষ্ঠত হবে ক্লাস। ১ম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১৮ শাবান থেকে ২৮ শাবান ১৪৪২ হিজরী, ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২১ ইংরেজি পর্যন্ত। রাজধানীর জামিয়া নুরিয়া কাসেমুল উলুম রূপনগর, আ/এ, প্লট-৩, প্রধান সড়ক, রূপনগর, মিরপুরে।

২য় ব্যাচের ক্লাস শুরু হবে ১ রমজান থেকে ২০ রমজান ১৪৪২ হিজরী ও ১৪ এপ্রিল থেকে ৩ মে ২০২১ ইংরেজী পর্যন্ত। জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া দারুল উলুম, মেরাজনগর, কতদতলী, যাত্রাবাড়ী ঢাকায়।

ইংরেজির প্রাথমিক অক্ষরজ্ঞান থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যাবে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। প্রতি ক্লাসে যুবায়ের আহমদের লিখিত মানসম্মত ও সমৃদ্ধ শিট বা নােট প্রদান করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন শিক্ষকের অধীনে সার্বক্ষণিক ইংরেজিতে কথা বলার তামরিন/অনুশীলন করানাে হবে। কোর্স শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট
প্রদান করা হবে।

আসন সংখ্যা সীমিত। কোর্স ফি মাত্র ২৫০০ টাকা। কোর্সের জন্য সব রকমের যােগাযােগ ও টাকা পাঠানো যাবে এ নাম্বারে। 01799 780959 (বিকাশ/নগদ)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ