শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার সন্তান বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের এক ব্যক্তি তার আর্থিক অসহায়ত্বের কারণে নিজের শিশু সন্তান বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নিজের ছেলে সন্তানকে বিক্রির বিজ্ঞাপন দেন ওই ব্যক্তি। এ ঘটনায় মিশরের কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মিশরের একটি স্থানীয় গণমাধ্যম আল ইয়ুম আল সাবেয়া জানিয়েছে, দেশটির গিজায় একটি কাঠের দোকান রয়েছে ওই ব্যক্তির। ওই ব্যক্তির অনলাইন কর্মকাণ্ড মনিটর করার পর কর্তৃপক্ষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

নিজের সন্তানকে বিক্রি করতে চেয়ে ফেসবুকে পোস্ট দেন ওই ব্যক্তি। কর্তৃপক্ষকে ওই ব্যক্তি জানিয়েছে, আর্থিক কষ্টের জন্য নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন। এই বিজ্ঞাপন দেয়ার পর আগ্রহী ক্রেতারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগও করেছিল।

২০১১ সালের জনপ্রিয় এক বিপ্লবের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট হুসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে মিশরের সাধারণ মানুষ। তবে এ ঘটনার পরম্পরায় আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে যে আর্থিক ধস দেখা দেয়, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা ইস্যুর কারণে তা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ