শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রাণ রক্ষায় কাদের মির্জার জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে গতকাল সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই জিডিতে ষড়যন্ত্রমূলকভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তাকে বা তার কোনো কর্মীকে জড়ানোর ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করা হয়।

সাধারণ ডায়েরিতে কাদের মির্জা উল্লেখ করেছেন, ‘কিছুদিন যাবৎ নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে কথা বলায় বিভিন্ন রাজনৈতিক অপশক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমিসহ আমার রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

ডায়েরিতে আরও বলা হয়েছে, আবদুল কাদের মির্জা গোপন সূত্রে সংবাদ পেয়েছেন, সন্ত্রাসী ও রাজনৈতিক অপশক্তি তাদের কোনো কর্মীকে খুন করে বসুরহাট বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ফেলে রেখে তাকে (কাদের মির্জাকে) এবং তার দলীয় নেতা–কর্মীদের হত্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে।

জিডি প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, ‘মেয়রের জিডির বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে কারও কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে বা কাউকে শনাক্ত করা গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ