শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হতাশাগ্রস্ত বেকার যুবকের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় রাজধানীর পল্লবীতে আত্মহত্যার প্রচেষ্টায় গায়ে আগুন লাগিয়ে সড়কে পড়ে আছে এক যুবক। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পল্লবী থানার পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানা যায়।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটায়। ওই সময়ে এক ব্যক্তি ঢাকার পল্লবীর সি ব্লকের এগার নম্বর সড়ক থেকে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল দিয়ে এই তথ্য জানায়। সেখান থেকে বিষয়টি পল্লবী থানায় জানানো হয়।

এর পরেই পল্লবী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল ৯৯৯-কে ফোনে জানান, তারা রাস্তা থেকে অচেতন অগ্নিদগ্ধ এক যুবককে উদ্ধার করে নিজেদের ব্যবস্থাপনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তি বেকার ছিলেন এবং পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে ৯৯৯ থেকে ওই যুবকের মাকে ফোন করা হলে তিনি জানান, তার ছেলের জ্ঞান ফিরেছে, অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে এখনও বিপদমুক্ত নয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ