বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করলেন ড. মো: মুশফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মো: মুশফিকুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব) এর স্থলাভিষিক্ত।

আজ (১৭ ফেব্রুয়ারি, বুধবার) দুপুরে তিনি ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

মধ্যবর্তী এ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ০১ ফেব্রুয়ারি সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মুশফিকুর রহমান কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মো: মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপ-সচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, রাশিয়া, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন।

নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ