শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

১০ দিনে টিকা নিলেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশব্যাপি চলা করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের ১০ দিনে টিকা গ্রহণ করেছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৯০২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৭ হাজার ১০ জন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ১৯ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৬৮৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ১৭ হাজার ৪৪৫ জন, খুলনা বিভাগে ১ লাখ ৫৩ হাজার ১৮৫ জন, বরিশাল বিভাগে ৬৩ হাজার ৬৫৯ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫ হাজার ৬৩৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ