মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

আল জাজিরার সামিসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন আদালত। এটি বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করে করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনার পাশাপাশি আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া, আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলার আবেদনে বলা হয়। মামলার অন্য আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ