শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

উইঘুর মুসলিমদের নির্যাতন ইস্যুতে চীনকে সাবধান করে দিলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন করা নিয়ে চীনকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট। মানবাধিকার হরণের জন্য চীনকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জো বাইডেন। সম্প্রতি সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের গণহত্যার অপরাধ সংঘটনের খুবই বিশ্বাসযােগ্য প্রমাণ রয়েছে দাবি করে যুক্তরাজ্যে প্রকাশিত একটি আনুষ্ঠানিক আইনগত মতামত। তারপরই এক টেলিভিশন অনুষ্ঠানে নিপীড়নের বিষয়ে করা প্রশ্নের জবাবে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনই খবর দিচ্ছে।

উইঘুর মুসলমানদের পুনঃশিক্ষা শিবিরে আটক রাখাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার হরণের অভিযােগে বিশ্বজুড়ে সমালােচনার মুখে পড়েছে চীন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলােও বলছে এই ঘটনায় দায় এড়াতে পারেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মধ্যেই জো বাইডেনের এই বক্তব্য নতুন করে আলােচনার সৃষ্টি করেছে।

মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে বাইডেন বলেন, 'দেখুন, চীন প্রতিক্রিয়া দেখবে। আর তিনি (জিনপিং) এটা ভালাে করেই জানেন।' একই অনুষ্ঠান থেকে প্রসিডেন্ট জানান, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভূমিকা নেবে। চীনের সংখ্যালঘুদের। সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, 'চীন বিশ্ব নেতা হয়ে উঠতে চায়। আর তা হয়ে উঠতে অন্য দেশগুলাের আত্মবিশ্বাসও তৈরি করতে হবে তাদের। যতক্ষণ পর্যন্ত তারা মৌলিক মানবাধিকার বিরােধী কাজে যুক্ত থাকবে ততক্ষণ তাদের তা অর্জন করা কঠিন হবে।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ