মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ১৬ শতাংশ: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির প্রকোপ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাস সংক্রমণের হার ১৬ শতাংশ কমেছে। গত মঙ্গলবার রাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচও আরও জানায়, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে করোনার সংক্রমণ কমেছে। এর মধ্যে আফ্রিকায় ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ২০ শতাংশ, ইউরোপে ১৮ শতাংশ, আমেরিকায় ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ সংক্রমণ কমেছে।

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৭ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৫৭৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৪ হাজার ৮৯৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ