বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

পুলিশ প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে। পুলিশের বেসিক ট্রেনিংয়ের সিলেবাস রিভিউ করে বিভিন্ন পদের দায়িত্ব ও প্রয়োজন অনুযায়ী নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে। বাস্তব প্রয়োজনের সঙ্গে মিল রেখে ঢেলে সাজানো হচ্ছে প্রশিক্ষণ কারিকুলাম।

বুধবার বিকেলে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের (হেড অব ট্রেনিং) সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

পুলিশ প্রধান বলেন, জনগণকে উন্নততর সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে বছরে কমপক্ষে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্য বাস্তবায়নে পুলিশের সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের 'গুরুত্বপূর্ণ ব্যক্তি' আখ্যা দিয়ে আইজিপি বলেন, আপনারা পুলিশের পথের দিশারি, আপনারা যেভাবে পথ দেখাবেন, পুলিশ সেভাবে চলবে। আপনারা পথ না হারালে, পুলিশ পথ হারাবে না।

ড. বেনজীর আহমেদ বলেন, দুর্নীতিমুক্ত পুলিশ গড়ার লক্ষ্যে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনযাপন করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে পুলিশিংয়ে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে। পুলিশ উন্নত হলে দেশ এগিয়ে যাবে, জনগণ উপকৃত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ