বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

প্রায় এক বছর পর নেপালের সাথে চালু হলো বাণিজ্যিক ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় প্রায় ১ বছর বন্ধ থাকার পর নেপালের সাথে আবারো চালু হয়েছে বিমান বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট।

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর BG 071 এর মাধ্যমে নেপালে এই ফ্লাইট পুনরায় চালু হয়।

১শ' ৬ জন যাত্রী নিয়ে দুপুর ০২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।

মোবাইল এ্যাপস, বিমান ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে। নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা/শিডিউল বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারনে গত বছরের মার্চ হতে কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট পরিচালনা বন্ধ হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ