শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফের থানার সামনে অবস্থান কাদের মির্জার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে ফের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই থানা ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন কাদের মির্জা। সারারাত সেখানে অবস্থানের পরদিন বুধবার সকাল থেকে হরতাল পালন করেন তিনি।

ওইদিনই উভয় কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি হিসেবে গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করেন কাদের মির্জা। সেইসঙ্গে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।

কাদের মির্জা যেসব দাবিতে কর্মসূচি পালন করছেন- নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জের ওসি ও তদন্ত কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন তিনি। এ ছাড়া চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজের গ্রেপ্তার চান কাদের মির্জা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ