শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

লাদাখ যুদ্ধে চীনের হাতে ভারতের ২০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের ২০ জন সেনা সদস্য নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন সেনা সদস্য।

ভারত হতাহতদের নাম প্রকাশ করলেও চীন এ বিষয়ে নিশ্চুপ ছিল। অবশেষে চীনও প্রকাশ করল নিহতদের নাম। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে চার চীনা সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন মোট ৪ সামরিক বাহিনীর কর্মকর্তার মৃত্যুর খবর স্বীকার করেছে চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’।

এর আগে মৃত সৈনিকদের নাম প্রকাশ না করায় দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ