শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৩৫১ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়।

চবি ল্যাবের পরীক্ষায় কারও করোনা শনাক্ত না হলেও বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ