মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাবি শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় গেরুয়া এলাকার মেসে বসবাসকারী ছাত্রদের সাভারের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ২টায় শিক্ষার্থীদের এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পর এ রাতে শিক্ষার্থীদের গেরুয়ার মেসে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আমি ঢাকা জেলা উত্তর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।

এর আগে রাত দেড়টায় হল খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় সেখান থেকে বেরিয়ে আসেন তারা।

জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালালে আহত হন প্রায় ৪০ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, গেরুয়া এলাকার মেসে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকা আছেন। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তাই সহপাঠীদের উদ্ধারের জন্য তাদের মাঠে নামতে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ