বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মাওলানা জসিম উদ্দিনকে হত্যাচেষ্টা: জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন উপর হামলার দশ দিন পার হলেও গ্রেফতার হয়নি হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীরা। মূলহোতাদের গ্রেফতারের দাবিতে আজ শনিবার রাজধানীর লালবাগে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম লালবাগ শাখা।

সমাবেশে হেফাজত নেতারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি হেফাজত নেতা মাওলানা জসিম ছুরিকাহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ অনুসরণ করে হামলার পরদিন একজন ও চারদিন পর হামলাকারীসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী মাসুম এ মর্মে স্বীকারোক্তি দেয় যে, ‘আর্থিক চুক্তির বিনিময়েই মাওলানা জসিমকে হত্যার চেষ্টা করেছিল সে। বড় কাটারা এলাকার শাহিন হুজুর নামে পরিচিত এক ব্যক্তির সাথে তার আর্থিক লেনদেনের সে চুক্তি হয় বলেও জানায় আসামী মাসুম। তবে মাসুমের সে স্বীকারোক্তি গ্রহণের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখনো শাহিন হুজুর নামক সে ব্যক্তির গ্রেফতার করা সম্ভব হয়নি’।

হেফাজত নেতারা আরও বলেন, শাহিনকে গ্রেফতার করলেই একে একে মূলহোতাদের পরিচয় বেরিয়ে আসবে। তাই অনতিবিলম্বে মাওলানা জসিম উদ্দিনকে হত্যার নির্দেশদাতা শাহিনসহ মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোন মহলের ইশারায় যদি মূলহোতাদের বাচিয়ে দেওয়ার হীন চেষ্টা করা হয় তাহলে হেফাজতে ইসলামের সারাদেশের জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা বশিরুল হাসান, মাওলানা রিয়াজাতুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা ইসহাক, মাওলানা ত্বলহা, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, মাওলানা আবু বকর প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে লালবাগ শাহী মসজিদ থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল আজিমপুর এতিমখানার সামনে গিয়ে সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি বশিরুল হাসান খাদিমানী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ