শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল রােববার (২১ ফেব্রুয়ারি) গােগালগঞ্জ, ভবানিপুরের ইসলামপুর মাদরাসায় ‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ আলোচনা সেমিনার অনুষ্ঠিত হবে।

আল জামিআতুল ইসলামিয়া’র (ইসলামপুর মাদরাসা) মুহতামীম হাফেজ মাওলানা ইসমাঈল ইবরাহীম’র সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা’র মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা’র মহাসচিব মাওলানা শামসুল হক ও টুঙ্গীপাড়া, বাঁশবাড়িয়া মাদরাসা’র মুহতামীম  মাওলানা নুরুল হকসহ এ সেমিনারে আলোচনা পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

এছাড়া প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করবেন গোপালগঞ্জ সদর উলামা পরিষদের  সেক্রেটারি জেনারেল, খতমে নবুওত মারকায ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শুয়াইব ইবরাহীম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ