সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ ইসলামে দুধ-মায়ের বিধান গাজায় ১০ যুগলের বিয়েতে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের সহায়তা সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল বিয়ানীবাজারের আদিনাবাদ মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত ‘নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে’

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৩৮৮ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষা করে ৫টি নমুনা পজেটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এদিন কোনো পরীক্ষা করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ