বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

বাংলা ভাষাকে অপসংস্কৃতির কবল থেকে রক্ষা করতে হবে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারস্থ দারুল উলুম কর্ণপাড়া মাদরাসায় বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে বায়ান্নর ভাষা আন্দোলন প্রসঙ্গে আলেমদের ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইম্মাহ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ভাষা দিবস উদযাপনের নামে আজ সারাদেশে যে অপসংস্কৃতির হিড়িক পড়েছে, তা প্রতিরোধ করা এদেশের তৌহিদি জনতার প্রাণের দাবি। এ দায়িত্ব নতুন প্রজন্মকে কাঁধে তুলে নিতে হবে।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, নবী কটূক্তিকারী সেক্যুলারিস্টদের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে পুনরায় পূতঃপবিত্র করতে হবে। বর্তমান ইতিহাস বিকৃতকারীগণ এমনভাবে ইতিহাস সৃষ্টির চেষ্টা করছেন, যেন ইসলাম আর বাংলা ভাষার মাঝে দা-কুমড়া সম্পর্ক। অথচ ঐতিহাসিক সত্য হচ্ছে, এদেশে সর্বপ্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন তিনি ছিলেন একজন আলেম, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহ.।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক মুসা, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শিক্ষা সচিব মুফতী শরীফুল ইসলাম সুহাইল, সাভার উপজেলা ওলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আযম, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের তথ্য ও গবেষণা সহ-সম্পাদক মাওলানা আশরাফ মাসরূর, মাকতাবাতুল ইসলামের কর্ণধার মাওলানা মুঈন আল গালিব, জামিয়া মুহাম্মাদিয়া আারাবিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মুস্তফা কামাল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, দারুল ইনআম মিকাইল নগরের প্রিন্সিপাল মুফতী মাহমুদুল হাসান, মাওলানা আহসান মাহবুব, মুফতী মাহফুজ হায়দার, জামিয়াতুল মানহালের উসতাযুল হাদিস মুফতী আদনান মাসউদ, বায়তুল মোমিন মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমদাদ আশরাফ, মুফতী আলী আকরাম, মুফতী জহিরুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা কাউসার আহমাদ, মুফতী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ