মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আজ রােববার (২১ ফেব্রুয়ারি) গােগালগঞ্জ, ভবানিপুরের ইসলামপুর মাদরাসায় ‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।

আল জামিআতুল ইসলামিয়া’র (ইসলামপুর মাদরাসা) মুহতামীম হাফেজ মাওলানা ইসমাঈল ইবরাহীম’র সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে আলোচনা পেশ করেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা’র মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা’র মহাসচিব মাওলানা শামসুল হক ও টুঙ্গীপাড়া, বাঁশবাড়িয়া মাদরাসা’র মুহতামীম  মাওলানা নুরুল হক এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন গোপালগঞ্জ সদর উলামা পরিষদের  সেক্রেটারি জেনারেল, খতমে নবুওত মারকায ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শুয়াইব ইবরাহীম।

আলোচক ওলামায়ে কেরাম এ সেমিনারে বলেন, কাদিয়ানী ধর্ম সম্পুর্ন ধোঁকা ও প্রতারণার উপর প্রতিষ্ঠিত। সুতরাং এ ধোঁকা প্রতারণায় আমাদেরকে উত্তম কৌশল অবলম্বন করতে হবে; যেটি আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, যেমন সুরা আলে ইমরানে আল্লাহ বলেন, ‘ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ...’ এবং সূরা ত্বারিকে আল্লাহ বলেন, ‘ইন্নাহুম ইয়াকিদূনা কাইদাও ওয়া আকীদু কাইদা..’।

তারা আরো বলেন, আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে এবং এটাকেই আমাদের প্রধান মিশন বানিয়ে কাজ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ