শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কঙ্গোতে জাতিসঙ্ঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসঙ্ঘের গাড়ি বহরে হামলায় ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিওসহ কঙ্গোর সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ভ্রমণ করছিলেন। গাড়িতে লক্ষ্য করে হামলা করা হলে তারা নিহত হন।

আল-জাজিরা জানিয়েছে, পূর্ব অঞ্চলের আঞ্চলিক রাজধানী গোমার কাছে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন। তিনি কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোতে বেশ কয়েকটি গোষ্ঠী প্রায় সময় হামলা চালিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ