বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

জাবি শিক্ষার্থীদের ওপর হামলা; ২৫০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর পাশের গেরুয়া এলাকাবাসীর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল এ মামলা করেন বলে জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তবে আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) আবদুর রশিদ বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়াতে যেসব শিক্ষার্থী রয়ে গেছে তাদের পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা, নিরাপত্তার স্বার্থে আবাসিক হল খুলে দেয়া এবং হামলায় আহতদের চিকিৎসাব্যয় বহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ