বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে প্রবেশ করল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হল খোলার দাবিতে তালা ভেঙে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রবেশ করেন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে প্রশাসনের দেওয়া নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছেন হলে ওঠা শিক্ষার্থীরা। নিরাপত্তার কারণে তাদের গেরুয়াসহ আশপাশের এলাকায় যাওয়া সম্ভব নয় বলে তারা হলে থাকার কথাই জানিয়ে দিয়েছেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, শিক্ষার্থীদের বোঝানো হয়েছে হল ছেড়ে দেওয়ার জন্য। তারা যদি চলে যায় তাহলে ভালো, কিন্তু যেতে না চাইলে পরে আলোচনা করে কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ