সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

‘বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিজাতীয় আগ্রাসন রোধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সর্বস্তরে বাংলা ভাষা চালু করা এবং সব জনগোষ্ঠীর মাতৃভাষা চর্চার অধিকার রক্ষার দাবি জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সব কার্যক্রমে বাংলা ভাষার চর্চা বাধ্যতামূলক করতে হবে। ভাষার জন্যে জীবনদান বিশ্বের ইতিহাসে এক অন্যন্য ঘটনা। পৃথিবীতে ভাষার অধিকার রক্ষার জন্যে জীবনদানের একমাত্র ঘটনা ৮ ফাল্গুন আত্মদান। তিনি বলেন, ভাষা আন্দোলনের আরেকটি শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা।

যেকোনও অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিজাতীয় আগ্রাসন রোধ করতে হবে। তিনি বলেন. ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

সংগঠনের ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফেজ জয়নুল আবেদীন, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান প্রমুখ। আলোচনা সভাশেষে ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

কুমিল্লার বাঙ্গরায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত এদিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঙ্গরা বাজার থানা সম্মেলন গতকাল বিকেলে স্থানীয় মা-বাবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।

থানা সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিতে এবং সাখায়েত হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কুিমল্লা উত্তর জেলা দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওরানা মানসূরুল হক, জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, বাঙ্গারা বাজার থানা সভাপতি মাওরানা দেলোয়ার আমিন, ডা. লুৎফুর রহমান সোহাগ প্রমুখ।

সম্মেলনে মাহফুজ সরকারকে সভাপতি, সাফায়েত হোসেনকে সহ-সভাপতি এবং এইচ এম আবু বকরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের বাঙ্গরা বাজার থানা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান বক্তা হোসাইন আহমাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ