বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আল জাজিরার প্রতিবেদন প্রকাশ: শুনানিতে ব্যাখ্যা দিলেন আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগে আল জাজিরার মহাপরিচালক (এডিটিং কাউন্সিল) মোস্তফা স্যোউয়াগসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় আইনগত বিষয়ে শুনানি হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে শুনানি হয়।

মামলার অন্য আসামিরা হলেন- শায়ের জুলকারনাইন ওরফে সামি, ইন্ডিপেডেন্ট ওয়ার্ল্ড রিপোর্টের সম্পাদক তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান। আদালত জানতে চান, বিদেশি নাগরিকের বিরুদ্ধে বাংলাদেশে মামলা চলতে পারে কি না? জবাবে আইনজীবী আব্দুল খালেক বলেন, দণ্ডবিধির ৩ ও ৪ ধারা বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা চলতে পারে।

দণ্ডবিধির ৩ ধারায় বলা হয়েছে, বাংলাদেশের আইন বলে বিচার যোগ্য যে কোনো অপরাধের বিচার দেশের বাহিরে হলেও তা দেশীয় আইনে করা যাবে। দণ্ডবিধির ৪ ধারায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিককেও এই আইনের আওতায় বিচার করা যাবে।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ি ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে গ্রহণের ক্ষমতার বিষয়টি ব্যাখ্যা করেন। আইনজীবী আব্দুল খালেক বলেন, আদালত আমাদের ব্যাখ্যা ইতিবাচভাবে নিয়েছেন। আশা করছি, আদালত ব্যাখ্যা গ্রহণ করে মামলা গ্রহণ করবেন। শুনানি শেষে মামলাটি আদেশের জন্য রেখেছেন বিচারক।

গত ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক মামলা করেন। আদালত পরদিন আদেশের জন্য রাখেন। ১৮ ফেব্রুয়ারি পিছিয়ে আদেশের জন্য ২৩ ফেব্রুয়ারি ঠিক করেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ