শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

না ফেরার দেশে আল-আকসার সেই বিড়ালপ্রেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা কম্পাউন্ডে শোকের ছায়া নেমে এসেছে। হাজি গাসসান মাহমুদ ইউনিসের মৃত্যুর খবরে সবার মন ভেঙে গেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে ‘আবু হুরাইরা’ নামে পরিচিত এই ফিলিস্তিনি পৃথিবীর মায়া-মমতা ছেড়ে না-ফেরার দেশে চলে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার স্মৃতি স্মরণ করে শোক জানিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, প্রতিদিন সকালে তার নিজশহর আরা থেকে আল-আকসায় আসতেন। তার হাতে থাকতো ব্যাগ- যাতে বিড়ালের খাবার, পাখির দানা ও শিশুদের জন্য মিষ্টি থাকত। কখনো যদি তিনি সেখানে যেতে অক্ষম হতেন, তাহলে তার বন্ধুদের বলতেন যাতে তারা এ কাজগুলো করে দেয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। বিড়ালগুলো আমাকে ভালো করে চেনে এবং আমার সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।

স্থানীয়রা তাকে ‘আবু হুরাইরা’ নামে ডাকতেন। মুহাম্মদ সা.-এর বিখ্যাত সাহাবা আবু হুরাইরা থেকে এ নামটি নেওয়া হয়েছে। এই নামের অর্থ হচ্ছে বিড়াল শাবকওয়ালা। গত ত্রিশ বছর ধরে প্রাণিদের খাবার দিতে তিনি আল-আকসায় যেতেন। নবী করিম সা.-এর শিক্ষা থেকে তিনি এমনটা করেছেন।

তিনি বলেছিলেন, আল-আকসা কম্পাউন্ডে ৪০টি বিড়াল আছে। এছাড়া অসংখ্য পাখি ছিল, তাদের তিনি দেখভাল করতেন। এসব পশু-পাখিদের খাওয়াতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন হাজি গাসসান মাহমুদ ইউনিস।

-এটি/কাজি আবদুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ