শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশপ্রধানের সঙ্গে বিএনপির বৈঠক চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আগামীকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আইজিপির কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এনপির প্রতিনিধি দলে থাকবেন, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার; স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

এর আগে গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছিল বিএনপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ