সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কোনবাড়ি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, সকালে বগুড়া থেকে ঢাকাগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪০) ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেল বহনকারী একটি ট্রাকের (বগুড়া-ড-১১-২৩০৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়। এরমধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পাঠানোর সময় আরও এক বাসযাত্রী নিহত হন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ