বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

এর আগে একইদিন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি বিএসএস পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর ঘোষণা দেন। তবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পিএসসির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। যে উদ্দেশ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছিল, সেই একই কারণে এখন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময় বাড়ানো যেতে পারে। তবে অন্য তিন বিসিএসের পরীক্ষা যথাসময়েই হবে। এর মধ্যে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে আর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ মার্চ। এ ছাড়া ৪২তম বিসিএসের পরীক্ষা হবে এ মাসের ২৬ ফেব্রুয়ারি। ৪২ বিসিএসে শুধু চিকিৎসক নেয়া হবে।

সোহরাব হোসাইন বলেন, ৪০তম এবং ৪১তম বিসিএসের কার্যক্রম আগেই শুরু হয়েছিল। আর ৪২তম বিসিএসটি হচ্ছে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য। সুতরাং এই তিনটি পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই।

জানা গেছে, সেশনজটে আটকা পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আগে ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছিল। এরপর আবেদনের সময় বাড়ানো হয়েছিল। কিন্তু এখন যেহেতু ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হচ্ছে না, তাই আবারও এই সময় বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ