বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

জনসনের করোনা টিকার এক ডোজই কার্যকর: এফডিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার একটি ডোজই নিরাপদ ও কার্যকর দেখা গেছে বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসন কোম্পানির করোনা টিকার ট্রায়ালের প্রকাশিত ফলাফলের বরাতে এমনই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর যতগুলো টিকা বাজারে এসেছে তার সবগুলোর দুই ডোজ করে নিতে হয়। কিন্তু জনসন কোম্পানির এই করোনা টিকা অনুমোদন পেলে তার একটি ডোজ যথেষ্ট হবে।

আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেয়া হবে কিনা সে বিষয়ে এফডিএ’র স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। অপর দুই কোম্পানি ফাইজার ও মডার্নার উদ্ভাবিত টিকার ক্ষেত্রেও এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত জানুয়ারি মাসে জনসন অ্যান্ড জনসন জানিয়েছিল, প্রায় ৪৪ হাজার মানুষের দেহে প্রয়োগ করার মাধ্যমে চালানো বৈশ্বিক এক ট্রায়ালে দেখা গেছে, করোনার বিভিন্ন ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা ৬৬ শতাংশ কার্যকর।

তবে অঞ্চলভেদে টিকার কার্যকারিতার ভিন্নতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে যেখানে টিকার কার্যকারিতা ৭২ শতাংশ সেখানে লাতিন আমেরিকায় এই টিকার কার্যকারিতার হার ৬৬ শতাংশ। আবার দক্ষিণ আফ্রিকায় এই টিকার কার্যকারিতা ৫৭ শতাংশ বলে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে।

ট্রায়ালে আরও দেখা গেছে করোনা ভাইরাসে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে জনসন অ্যান্ড জনসনের এই টিকার কার্যকারিতা গড়ে ৮৫ শতাংশ।

-এএ