শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি জামুকার ৭২তম সভায় খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- সংসদ সদস্য শাজাহান খান ও মুহা. রশিদুল আলম।

সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রিসভা গঠন ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা করায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জামুকা। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে এই ‘বীর-উত্তম’ খেতাব দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ