শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের ভূয়সী প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাফল্য বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। পাশাপাশি ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকারেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বুধবার জেনেভায় সৌজন্য সাক্ষাৎকালে সেখানে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে তিনি এসব কথা বলেন। পরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বৈঠকে মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে ডব্লিউএইচও মহাপরিচালককে অবহিত করেন রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্যকর ও সমন্বিত সিদ্ধান্তগুলোর কথা ব্যাখ্যা করেন তিনি।

এ ছাড়া স্বাস্থ্য খাতের অন্যান্য সাফল্য এবং সরকারের সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা অর্জনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি মহাপরিচালককে অবহিত করেন। মানসিক স্বাস্থ্য, অটিজম, বুদ্ধি ও স্নায়ুবিক প্রতিবন্ধিদেরও স্বাস্থ্যসেবার মূল ধারায় সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন।

এ সময় করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নেয়া বিভিন্ন পদক্ষেপের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান এই কূটনীতিক। কোভ্যাক্সের আওতায় সদস্য রাষ্ট্রগুলোতে কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত সরবরাহে দৃশ্যমান ও বলিষ্ঠ ভূমিকা রাখতে তেদরোস আধানোম গেব্রেয়াসুসকে অনুরোধ জানান।

জবাবে ডব্লিউএইচও মহাপরিচালক বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ