মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আন্দামান সাগরে রোহিঙ্গাবাহী নৌকা থেকে ৮ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দামান সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা থেকে আট জনের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড।

২৩ শিশুসহ জীবিত পাওয়া গেছে ৮১ রোহিঙ্গাকে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভারতে প্রবেশে করতে দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

৯০ জন রোহিঙ্গাকে নিয়ে নৌকাটি ১১ ফেব্রুয়ারি কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এর পর খোঁজ না পাওয়ায় নৌকাটিতে থাকা যাত্রীদের নিয়ে উদ্বেগ জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় নৌকাটি থেকে জরুরি বার্তা পাঠানোর পর কোস্টগার্ডের দুটি জাহাজ আন্দামান সাগরে পাঠানো হয় বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

এসব রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে বলেও জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ