মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটালি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দশ বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন ছিল না। এখন এর প্রয়োজন দেখা দিয়েছে। ডিজিটালি কোনো ব্যক্তিকে হেয় করা হলে তিনি প্রতীকার পেতে যেন আইনি ব্যবস্থা নিতে পারেন তার জন্য ডিজিটাল আইন।

এ আইনের 'অপব্যবহার' নিয়ে সরকার সতর্ক আছে বলে জানান তথ্যমন্ত্রী। করাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু 'অনভিপ্রেত' বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল জানিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন হাছান মাহমুদ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেলর দাবিতে রাজধানীতে শুক্রবার বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।

তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জাফরুল্লাহ সাহেব একেক সময় একেক কথা বলেন। তিনি করোনার টিকা আসার আগে অনেক সমালোচনা করেছিলেন। এরপর করোনার টিকা নিয়ে বলেছেন, এ টিকা ভালো, সবাইকে টিকা নিতে বলেছেন। তিনি আজ যা বলেছেন, কাল নিজেই অন্য কথা বলবেন। ওনার বিষয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ