শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোশতাকের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হত্যার বিচার দাবিতে পূর্বঘোষিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মশাল মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টিএসসি থেকে মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ লাটিচার্জ শুরু করে। ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্দোলন কারীরা জানিয়েছেন তিনজনকে আটক করে পুলিশ নিয়ে গেছে। আজকের হামলার প্রতিবাদে আগামীকাল ১২ টায় বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আল কাদেরী জয়।

তিনি বলেন, আমরা যখন পাবলিক লাইব্রেরির সামনে যাই। তখন পুলিশ আমাদের বাধা দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নারী কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ তার।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, এ ঘটনায় ১০-১৫ আহত হয়েছে। তিনজনকে পুলিশ আটক করেছে। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাদের মধ্যে একজনের নম রাজেস্বর দাসস গুপ্ত, এ্যানি চৌধুরী, নিতু, সাদ।

এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ তাদের ওপরে হামলা করেনি। আন্দোলনকারীদের হামলায় পুলিশের ১০-১২ জন সদস্য আহত হয়েছে। আন্দোলনকারীদের নিক্ষেপ করা ইট-পাটকেল আমি নিজেই আহত হয়েছি।

আটকের বিষয়ে তিনি বলেন, আমরা কাউকে এ পর্যন্ত আটক করিনি। হামলার সময়ে আন্দোলনকারীদের কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। হামলায় যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ