শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা কাসেমী রহ. এর প্রয়োজন ছিলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মতো আপোষহীন ব্যক্তিত্বের খুবই প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেম। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর সদর উপজেলার উদ্যোগে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার জামালপুর সদর উপজেলার ডাক পাড়ায় ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর সদর উপজেলার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মোবারক হোসাইন কাসেমীর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেম আরও বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন একজন সফল ব্যক্তি। সব সময় জাতির স্বার্থে কাজ করে গেছেন। বাতিলের বিরুদ্ধে জোরালো হুংকার দিয়েছেন। কখনো কারো পরোয়া করে কথা বলেননি। বাতিলের সাথে আপোষ করেননি। কোন কাজে নিজের স্বার্থ খোঁজেননি। সব সময় জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মতো আপোষহীন ব্যক্তিত্বের খুবই প্রয়োজন ছিলো।

তিনি বলেন, আল্লামা কাসেমী রহ. এর ইন্তেকালে আমরা একজন দরদী অবিভাবককে হারিয়েছি। দেশের মুসলিম উম্মাহ এখন চরম নেতৃত্ব শূন্যতায় ভুগছে।

সভা শেষে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ছাত্র জমিয়ত নেতা আলী আকবর, নুরুজ্জামান, নাজমুল হাসান, নাঈমুল ইসলাম, সাইফুল প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ