মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিয়া হুসাইনিয়া হামিদুস সুন্নাহ'র বার্ষিক সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর স্বামীবাগে অবস্থিত জামিয়া হুসাইনিয়া হামিদুস সুন্নাহ মাদরাসার মনোমুগ্ধর আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

আলহাজ্ব আনোয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীদের কয়েক’শ অভিভাবক উপস্থিত ছিলেন।

আয়োজনের মূল প্রতিবাদ ছিল, বছরব্যাপী জামিয়া হুসাইনিয়া হামিদুস সুন্নাহ’য় অধ্যয়নরত শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং ইংরেজি ভাষায় বক্তৃতা-কথোপকথন প্রদর্শনী।

অনুষ্ঠানের শুরুতেই জামিয়া হুসাইনিয়া হামিদুস সুন্নাহ মাদরাসার শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তেলাওয়াত করা হয়। অত:পর হামদ-নাত পরিবেশন করা হয়।সর্বপরি অথিতিদের বক্তব্যে অনুষ্ঠানের প্রতিবাদ্য ভেসে ওঠে শ্রোতাদের সামনে। অনুষ্ঠিত সমাপনী আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজিতে বক্তব্য-কথোকথন করতে শোনা যায়।

জামিয়া কর্তৃপক্ষ জানায়, বছরব্যাপী অত্র মাদরাসায় গ্লোবাল কওমি এডুকেশন ইন্সটিটিউটের প্রিন্সিপাল মো: মানফুজুর রহমান শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন ৪৫ মিনিটের একটি ইংরেজি ক্লাস নিয়ে থাকেন। তারই তত্ত্বাবধানে মক্তব-নাজেরা এবং হেফজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা শেখার ক্লাস হয়ে থাকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ