শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও লুঠপাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম:।।
মৌলভীবাজার থেকে>

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এর বিজলি এলাকা থেকে মাহফিল শেষ করে নিজ গন্তব্যে ফেরার পথে গাড়ীবহরে দূর্বৃত্তদের হামলা ও লুঠপাটের শিকার হন কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ সভাপতি, শায়েখ মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি এলাকায় মাহফিল শেষ করে কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোওয়াগাঁও গ্রামের উদ্দেশ্যে তার দুই সফর সঙ্গী হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ ও রাজা মিয়াকে নিয়ে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তদের হামলার ও লুটপাটের শিকার হন তিনি ও তার ২ সফর সঙ্গীসহ গাড়ী চালক।

মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ সাহেবের ছোট ভাই হুসাইন আহমেদ খালেদ জানান, তার বড় ভাই মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঠিলাগাঁও ও কটারকোনার মধ্যবর্তী নির্জন সড়কে আকস্মিক ভাবে গাছ ফেলে তার বহণকারী গাড়ির গতিরোধ করে মুখোশ পড়া সঙ্গবদ্ধ দূর্বৃত্তরা। এক পর্যায় কোন কিছু না বলেই তাদের গাড়ীর উপর হামলা চালায়।

এতে তাদের বহন করা প্রাইভেট কারের সামনের গ্লাস ও ডানপাশের দরজার গ্লাস সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ও ১টি মুঠোফোন লুঠ করে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন এই বিষয়ে আমরা মামলার করার প্রস্তুতি নিচ্ছি।

এব্যপারে কুলাউড়া থানার ওসি বিনয় কুমার বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ