মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো যুব মজলিসের ১ম তরবিয়তী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব মজলিসের ১ম তরবিয়তী ইজতেমা আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

আজ (রোববার) সকালে যুব মজলিসের ১ম তরবিয়তী ইজতেমা আখেরি মুনাজাত পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মুনাজাতে দেশ-জাতির কল্যাণ, বিশ্বব্যাপী নিপীড়িত মুসলিম জনতার শক্তি-মুক্তি ও বিশ্বমুসলিমের ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়াস্থ জামিয়াতুত তারবিয়াহ ক্যাম্পাস মাঠে শনিবার বাদ ফজর দিকনির্দেশনামূলক বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এসময় বক্তাগণ ইখলাস, আনুগত্য, আত্মবিচার, ইহতেসাব, আত্মশুদ্ধি, ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা ও বুনিয়াদ-কাজ ইত্যাদি বিষয়ে ধারাবাহিক আলোচনা পেশ করেন। এবছর ইজতেমায় বিভিন্ন জেলা থেকে প্রায় হাজার দেড়েক জনশক্তি উপস্থিত হন।

শেষদিন মাওলানা মামুনুল হকের হেদায়াতি বয়ান, আখেরি মুনাজাত ও মানোত্তীর্ণ ধারাবাহিক সাংগঠনিক কাজের ব্যাপারে জনশক্তির অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এবারের তরবিয়তী ইজতেমা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ