মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

এবার আল-আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গার্ডিয়ানস অব আল-আকসা নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে এ সপ্তাহে। খবর আরব নিউজের। গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

পবিত্র এ মসজিদটিতে ইসরায়েলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা।

তিনি বলেন, ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ