শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

করোনার টিকা নিয়ে মিজানুর রহমান আজহারীর স্টাটাস ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: করোনার টিকা নিয়ে মিজানুর রহমান আজহারীর স্টাটাস ভাইরাল। স্টাটাসে সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন তিনি। জনপ্রিয় ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ভাইরাল পোস্টে লিখেন, ‘ভ্যাকসিন নিন এবং নিরাপদে থাকুন।’

তিনি লিখেন, অসুস্থতা আল্লাহ তা’আলার পক্ষ থেকে একটি পরীক্ষা। অসুস্থ্য হলে যথাযথ চিকিৎসা নেয়া রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে যেমনি চিকিৎসা গ্রহণ করতেন, ঠিক তেমনি কাউকে অসুস্থ হতে দেখলেও চিকিৎসা নিতে বলতেন।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি।’ (বুখারি শরিফ)

আল্লাহ তাআলার অশেষ কৃপায় চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সক্ষম হয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানী। তাই, আমাদের প্রত্যেকের উচিত- ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এই প্রতিষেধকটি গ্রহন করা। বৈশ্বিক এ মহামারিতে আমরা আমাদের অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং অনেক কাছের মানুষকে হারিয়েছি। বিচ্ছেদের সে ক্ষত এখনো শুকায়নি। তাই, নতুন করে আমরা আমাদের আর কোনো প্রিয়জনদের হারাতে চাই না।

বাংলাদেশে দেয়া ভ্যাকসিনটির ব্যাপারে যতদূর জানতে পেরেছি, ভ্যাকসিনটি কার্যকরী হিসেবে প্রমাণিত এবং এখন পর্যন্ত তেমন কোনো মেজর সাইড ইফেক্ট (বড় পার্শ্বপ্রতিক্রিয়া) নেই। ইতোমধ্যে দেশব্যাপী বিনামূল্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তাই, সবাই রেজিস্ট্রেশন করুন, ভ্যাকসিন নিন এবং নিরাপদে থাকুন।

মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার পাশাপাশি নিন্মে উল্লেখিত দোয়াটিও প্রতিদিন বেশি বেশি পাঠ করুন। কারণ আমরা বিশ্বাস করি যে, রোগের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আরোগ্যদাতাও একমাত্র আল্লাহ। তাই সব ধরনের সাবধানতা, সতর্কতা এবং চিকিৎসা গ্রহণের পর সুস্থ্যতা কামনায় আমরা একমাত্র মহান আল্লাহ তাআলার উপরই পূর্ণ তাওয়াক্কুল করবো-

‎اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن سّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়া মিন সায়্যিয়িল আসক্বাম।
বাংলা অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।’ (আবু দাউদ)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ