বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

বেফাকের নামে ভূয়া বিজ্ঞপ্তিতে ছাত্রদের বিয়ে করার আহ্বান, বেফাকের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক)-এর প্যাডে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। ভাইরাল হওয়া সে বিজ্ঞপ্তিতে ছাত্রদের আগামী ১৭ মার্চ-এর মধ্যে বিয়ের করার নির্দেশ হয়। বেফাকের প্যাডে এমন বিজ্ঞপ্তিতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আলোচনা-সমালোচনা শুরু হয় সর্বমহলে।

এর প্রেক্ষিতে আজ রোববার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া সেই বিজ্ঞপ্তিটি ভূয়া এবং প্রযুক্তির অপব্যবহার করে এ কাজ করা হয়েছে। পাশাপাশি বেফাক সে বিজ্ঞপ্তির ব্যাপারে আইনি সহায়তা নেওয়ারও আভাস দেয়।

ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, বর্তমান সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি হতে বেফাক সংশ্লিষ্ট বিভিন্ন মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছে; যা নিতান্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অতিসত্বর এরূপ মিথ্যা খবরসমূহ স্ব স্ব আইডি হতে মুছে ফেলা এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার অনুরােধ করা যাচ্ছে। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সেই সাথে ফেসবুক কর্তৃক ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিজস্ব ফেসবুক পেইজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য যে কোনাে আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানাে যাচ্ছে।

প্রসঙ্গত, মহাপরিচালকের ভূয়া স্বাক্ষরিত ভাইরাল হওয়া সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর দীর্ঘকালীন প্রকোপে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছে। এই সংক্রান্ত সমস্যা নিরসনে। শিক্ষার্থীদের ফায়দা বিবেচনায় বেফাকুল মাদারিস নেসাব সংক্ষিপ্তকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও দীর্ঘদিনের লকডাউনে সৃষ্ট মানসিক বিষণ্নতা কাটিয়ে ওঠার নিমিত্তে অদ্য অনুষ্ঠিত মজলিসে শুরার বিশেষ মজলিসের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী সকল শিক্ষার্থীকে আগামী ১৭ মার্চ ২০২১ এর মধ্যে বিবাহ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্