বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মাওলানা জসিম উদ্দিনের উপর হামলা: শাহিনকে গ্রেফতারের দাবি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন উপর হামলাকারী এবং মূলহোতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বিবৃতি পাঠ করেন। এসময় তিনি বলেন, মাদরাসা থেকে নিজ বাসায় যাওয়ার পথে আতাতায়ীর হামলায় আহত হোন হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, মাওলানা জসিম উদ্দিন। তিনি জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসার শূরা সদস্য ও সিনিয়র মুহাদ্দিস। পরের দিন লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ অনুসরণ করে হামলার পরদিন একজন ও চারদিন পর হামলাকারীসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী মাসুম এ মর্মে স্বীকারোক্তি দেয়, ‘আর্থিক চুক্তির বিনিময়েই মাওলানা জসিমকে হত্যার চেষ্টা করেছিল সে। বড় কাটারা এলাকার শাহিন হুজুর নামে পরিচিত এক ব্যক্তির সাথে তার আর্থিক লেনদেনের সে চুক্তি হয় বলেও জানায় আসামী মাসুম। তবে মাসুমের সে স্বীকারোক্তি গ্রহণের পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এখনো শাহিন হুজুর নামক সে ব্যক্তির গ্রেফতার করা সম্ভব হয়নি’।

শাহিনকে গ্রেফতার করা না হলে মূলহোতারা মাওলানা জসিম উদ্দিনসহ আলেমদের হত্যার আশংকা করেন তিনি।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে মাওলানা মাওলানা জসিমউদদীন উপর হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারী। মারাত্মকভাবে আহত হোন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ