শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুশতাককে নিয়ে স্ট্যাটাস: রিমান্ডে রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় খুলনায় আটক শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে মহানগর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক সারোয়ার আহমেদ দুই দিনের রিমান্ড মন্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে নগরীর খালিশপুরের ভাড়া বাসা থেকে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, থানায় ডিবি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে রুহুল আমিন নামে মামলা করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি পুলিশের উপকমিশনার বিএম নুরুজ্জামান বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সামাজিক অস্থিরতা তৈরিসহ অন্যান্য কারণে রাতেই রুহুল আমিনের বিরুদ্ধে ডিবির পরিদর্শক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।’

উল্লেখ্য, মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন রুহুল আমিন। সেই বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার দুপুরের দিকে মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রুহুল আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ