বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শেখ জনূরুদ্দীন রহ, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার উদ্যোগে পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীরুল কুরআন মাহফিল।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে এ তাফসীরুল কুরআন মাগফিল শুরু হয়েছে।

এ তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলােচক হিসেবে উপস্থিত থাকবেন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের মাদরাসায়ে নূরে মদীনার প্রতিষ্ঠাতা পরিচালক, খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বয়ান করবেন রাত ৭টা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল হাই আয়াতুল উলইয়া লিল জামিআতিল কাওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা ইসমাঈল হাফি.। বয়ান করবেন বাদ মাগরিব। বুখারি শরিফের আখেরি দরস প্রদান করবেন মাওলানা মুহাম্মাদ শায়েখ মাহফুজুল হক কাসেমী।

মাহফিলের সভাপতিত্ব করবেন, মসজিদ-ই নূর ও চৌধুরী পাড়া মাদরাসা মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দীন নােমান। মাহফিল বিষয়ে তিনি আওয়ার ইসলামকে বলেন, আমাদের মাদরাসার এ মাহফিলে হাফেজে কোরআন ও তাকমিল হাদিস ও তাফসীর বিভাগের সমাপন ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হবে। বুখারি শরিফের সর্বশেষ হাদিসের দরস হবে। মোবারক মজলিসে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

-এটি